AnnachePastry

সহজ আলমন্ড পিচ টার্ট

ক্রাস্টের জন্য

  • ময়দা
    ওজন:৭.৪ আউন্স
    পরিমাণ:1 2/3 কাপ
  • গুঁড়ো চিনি
    ওজন:৩.০ আউন্স
    পরিমাণ:3/4 কাপ
  • কাঠবাদামের গুঁড়ো (আলমন্ড ফ্লাওয়ার)
    ওজন:০.৯ আউন্স
    পরিমাণ:1/4 কাপ
  • লবণ
    ওজন:০.১ আউন্স
    পরিমাণ:1/2 চা চামচ
  • মাখন, একদম ঠান্ডা
    ওজন:৪.৪ আউন্স
    পরিমাণ:1/2 কাপ
  • ডিম
    ওজন:১.৮ আউন্স
    পরিমাণ:1 টি

প্রস্তুত প্রণালী

  1. ক্রাস্ট তৈরি

    একটি বড় বোলে 210 গ্রাম চেলে নেওয়া ময়দা, 85 গ্রাম গুঁড়ো চিনি, 25 গ্রাম কাঠবাদামের গুঁড়ো এবং ½ চা চামচ লবণ একসাথে মিশিয়ে নিন। এবার 125 গ্রাম ঠান্ডা মাখন ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে আঙুল বা ব্লেন্ডার দিয়ে ঝুরঝুরে ব্রেডক্রাম্বসের মতো করে মিশিয়ে নিন।

    আলাদা বাটিতে ডিমটি ভালো করে ফেটিয়ে নিন। ময়দার মিশ্রণে ডিম দিয়ে হালকা হাতে মেখে ডো তৈরি করে নিন (বেশি মাখবেন না)।

  2. ক্রাস্ট সেট করা

    দুটো পার্চমেন্ট পেপারের মাঝে ডো রেখে গোল করে বেলে নিন এবং 40–60 মিনিটের জন্য ফ্রিজে রাখুন। এরপর এটি টার্ট প্যানে বসিয়ে তলা ও চারপাশ ভালো করে চেপে সেট করুন। বাড়তি অংশ কেটে বাদ দিন এবং ফিলিং তৈরির সময়টুকু এটি আবার ফ্রিজে রাখুন।

ফ্রাঞ্জিপেন ফিলিং

  • কাঠবাদামের গুঁড়ো
    ওজন:৩.৫ আউন্স
    পরিমাণ:1 কাপ
  • গুঁড়ো চিনি
    ওজন:৩.৫ আউন্স
    পরিমাণ:1 কাপ
  • কর্নফ্লাওয়ার
    ওজন:১.১ আউন্স
    পরিমাণ:1/4 কাপ
  • ডিম
    ওজন:৩.৫ আউন্স
    পরিমাণ:2 টি
  • ভ্যানিলা এসেন্স
    ওজন:০.২ আউন্স
    পরিমাণ:1 চা চামচ
  • মাখন, রুম টেম্পারেচারে নরম করা
    ওজন:৩.৫ আউন্স
    পরিমাণ:1/2 কাপ

প্রস্তুত প্রণালী

  1. ফ্রাঞ্জিপেন ফিলিং

    একটি পাত্রে 100 গ্রাম কাঠবাদামের গুঁড়ো, 100 গ্রাম গুঁড়ো চিনি ও 30 গ্রাম কর্নফ্লাওয়ার মেশান। এরপর 2 টি ডিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 100 গ্রাম নরম মাখন যোগ করে হালকা ও ক্রিমি হওয়া পর্যন্ত ফেটিয়ে নিন। প্রস্তুত করা ক্রাস্টের ভেতরে ফিলিং ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন।

টপিং

  • পিচ ফল
    ওজন:১.৭৬ পাউন্ড
    পরিমাণ:4–5 টি
  • ব্রাউন সুগার (ঐচ্ছিক)
    ওজন:০.০ আউন্স
    পরিমাণ:স্বাদমতো
  • আলমন্ড ফ্লেক বা কাঠবাদাম কুচি (ঐচ্ছিক)
    ওজন:০.০ আউন্স
    পরিমাণ:স্বাদমতো

প্রস্তুত প্রণালী

  1. টপিং

    4–5 টি পিচ ফল (700–800 গ্রাম) পাতলা ফালি করে কেটে নিন। ফিলিংয়ের ওপর সুন্দর করে একের পর এক সাজিয়ে দিন। ওপর দিয়ে সামান্য ব্রাউন সুগার ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন।

  2. বেকিং

    আগে থেকে গরম করা ওভেনে 180°C (350°F) তাপমাত্রায় 40–45 মিনিট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বেক করুন। টার্ট পুরোপুরি ঠান্ডা হলে তারপর কেটে পরিবেশন করুন।

অ্যালার্জেনসমূহ

  • গ্লুটেন
  • ডিম
  • দুধ
  • বাদাম

উপাদানগুলোর গঠন অনুযায়ী হিসেব করা হয়েছে। প্যাকেজিং পরীক্ষা করে দেখুন: প্রস্তুতকারকরা অ্যালার্জেন যোগ করতে পারেন এবং উপাদানে এর সামান্য উপস্থিতিও থাকতে পারে।

মোট পরিমাপ

মোট ওজন:৩.৮৩ পাউন্ড
মোট নিউট্রিশন
৪৫১৫ক্যালোরি
৭৬প্রোটিন
২৬৭ফ্যাট
৪৭৫কার্বস
প্রতি ১০০ গ্রামে গড় নিউট্রিশন
২৬০ক্যালোরি
৪প্রোটিন
১৫ফ্যাট
২৭কার্বস

আপনাকে লগ ইন রাখতে আমরা প্রয়োজনীয় কুকি ব্যবহার করি। আপনার সম্মতি থাকলে, ভিজিটর সংখ্যা গণনা করতে আমরা অ্যানালিটিক্স কুকিও (Google Analytics) ব্যবহার করি। আপনি যেকোনো সময় পেজের নিচে থাকা “কুকি সেটআপ”-এ গিয়ে আপনার পছন্দ পরিবর্তন করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের প্রাইভেসি পলিসি.