সহজ আলমন্ড পিচ টার্ট

ক্রাস্টের জন্য
- ময়দাওজন:২১০ গ্রামপরিমাণ:1 2/3 কাপ
- গুঁড়ো চিনিওজন:৮৫ গ্রামপরিমাণ:3/4 কাপ
- কাঠবাদামের গুঁড়ো (আলমন্ড ফ্লাওয়ার)ওজন:২৫ গ্রামপরিমাণ:1/4 কাপ
- লবণওজন:৩ গ্রামপরিমাণ:1/2 চা চামচ
- মাখন, একদম ঠান্ডাওজন:১২৫ গ্রামপরিমাণ:1/2 কাপ
- ডিমওজন:৫০ গ্রামপরিমাণ:1 টি
প্রস্তুত প্রণালী
ক্রাস্ট তৈরি
একটি বড় বোলে 210 গ্রাম চেলে নেওয়া ময়দা, 85 গ্রাম গুঁড়ো চিনি, 25 গ্রাম কাঠবাদামের গুঁড়ো এবং ½ চা চামচ লবণ একসাথে মিশিয়ে নিন। এবার 125 গ্রাম ঠান্ডা মাখন ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে আঙুল বা ব্লেন্ডার দিয়ে ঝুরঝুরে ব্রেডক্রাম্বসের মতো করে মিশিয়ে নিন।
আলাদা বাটিতে ডিমটি ভালো করে ফেটিয়ে নিন। ময়দার মিশ্রণে ডিম দিয়ে হালকা হাতে মেখে ডো তৈরি করে নিন (বেশি মাখবেন না)।
ক্রাস্ট সেট করা
দুটো পার্চমেন্ট পেপারের মাঝে ডো রেখে গোল করে বেলে নিন এবং 40–60 মিনিটের জন্য ফ্রিজে রাখুন। এরপর এটি টার্ট প্যানে বসিয়ে তলা ও চারপাশ ভালো করে চেপে সেট করুন। বাড়তি অংশ কেটে বাদ দিন এবং ফিলিং তৈরির সময়টুকু এটি আবার ফ্রিজে রাখুন।
ফ্রাঞ্জিপেন ফিলিং
- কাঠবাদামের গুঁড়োওজন:১০০ গ্রামপরিমাণ:1 কাপ
- গুঁড়ো চিনিওজন:১০০ গ্রামপরিমাণ:1 কাপ
- কর্নফ্লাওয়ারওজন:৩০ গ্রামপরিমাণ:1/4 কাপ
- ডিমওজন:১০০ গ্রামপরিমাণ:2 টি
- ভ্যানিলা এসেন্সওজন:৫ গ্রামপরিমাণ:1 চা চামচ
- মাখন, রুম টেম্পারেচারে নরম করাওজন:১০০ গ্রামপরিমাণ:1/2 কাপ
প্রস্তুত প্রণালী
ফ্রাঞ্জিপেন ফিলিং
একটি পাত্রে 100 গ্রাম কাঠবাদামের গুঁড়ো, 100 গ্রাম গুঁড়ো চিনি ও 30 গ্রাম কর্নফ্লাওয়ার মেশান। এরপর 2 টি ডিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 100 গ্রাম নরম মাখন যোগ করে হালকা ও ক্রিমি হওয়া পর্যন্ত ফেটিয়ে নিন। প্রস্তুত করা ক্রাস্টের ভেতরে ফিলিং ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন।
টপিং
- পিচ ফলওজন:৮০০ গ্রামপরিমাণ:4–5 টি
- ব্রাউন সুগার (ঐচ্ছিক)ওজন:১ গ্রামপরিমাণ:স্বাদমতো
- আলমন্ড ফ্লেক বা কাঠবাদাম কুচি (ঐচ্ছিক)ওজন:১ গ্রামপরিমাণ:স্বাদমতো
প্রস্তুত প্রণালী
টপিং
4–5 টি পিচ ফল (700–800 গ্রাম) পাতলা ফালি করে কেটে নিন। ফিলিংয়ের ওপর সুন্দর করে একের পর এক সাজিয়ে দিন। ওপর দিয়ে সামান্য ব্রাউন সুগার ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন।
বেকিং
আগে থেকে গরম করা ওভেনে 180°C (350°F) তাপমাত্রায় 40–45 মিনিট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বেক করুন। টার্ট পুরোপুরি ঠান্ডা হলে তারপর কেটে পরিবেশন করুন।
অ্যালার্জেনসমূহ
- গ্লুটেন
- ডিম
- দুধ
- বাদাম
উপাদানগুলোর গঠন অনুযায়ী হিসেব করা হয়েছে। প্যাকেজিং পরীক্ষা করে দেখুন: প্রস্তুতকারকরা অ্যালার্জেন যোগ করতে পারেন এবং উপাদানে এর সামান্য উপস্থিতিও থাকতে পারে।
মোট পরিমাপ
ওয়েবসাইটে যান
ভিডিও দেখুন