AnnachePastry

দারুণ স্বাদের সফট লেমন কুকিজ

  • নরম বাটার
    ওজন:৭৫ গ্রাম
    পরিমাণ:1/3 কাপ
  • চিনির গুঁড়ো (আইসিং সুগার)
    ওজন:৬০ গ্রাম
    পরিমাণ:1/2 কাপ
  • ডিম
    ওজন:৫০ গ্রাম
    পরিমাণ:1 টি
  • ময়দা
    ওজন:১৪০ গ্রাম
    পরিমাণ:1 কাপ
  • লেবুর জেস্ট (খোসা কুচি)
    ওজন:৬ গ্রাম
    পরিমাণ:1 টি
  • লেবুর রস
    ওজন:২০ গ্রাম
    পরিমাণ:1 1/2 টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো (ঐচ্ছিক)
    ওজন:১.৫ গ্রাম
    পরিমাণ:1/2 চা চামচ
  • ভ্যানিলা এসেন্স
    ওজন:২.১ গ্রাম
    পরিমাণ:1/2 চা চামচ
  • বেকিং পাউডার
    ওজন:৬ গ্রাম
    পরিমাণ:1 1/2 চা চামচ
  • লবণ
    ওজন:১ গ্রাম
    পরিমাণ:এক চিমটি
  • চিনির গুঁড়ো (কুকিজ গড়ানোর জন্য)
    ওজন:১ গ্রাম
    পরিমাণ:স্বাদমতো

অ্যালার্জেনসমূহ

  • গ্লুটেন
  • ডিম
  • দুধ

কিছু উপাদানের গঠন নির্ধারণ করা যায়নি: হলুদ গুঁড়ো (ঐচ্ছিক)।

উপাদানগুলোর গঠন অনুযায়ী হিসেব করা হয়েছে। প্যাকেজিং পরীক্ষা করে দেখুন: প্রস্তুতকারকরা অ্যালার্জেন যোগ করতে পারেন এবং উপাদানে এর সামান্য উপস্থিতিও থাকতে পারে।

প্রস্তুত প্রণালী

  1. লেবুর জেস্ট ও জুস

    শুরুতেই লেবুর খোসা বা জেস্ট এবং রস রেডি করে নিন। মিহি গ্রেটার দিয়ে লেবুর শুধু হলুদ/সবুজ অংশটা কুড়ে নিন, এরপর রস চিপে আলাদা পাত্রে রাখুন।

  2. ক্রিমিং

    এবার কুকির ডো তৈরি করব। 75 g নরম বাটার ও 60 g চিনির গুঁড়ো ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় 5 মিনিট ভালো করে বিট করুন, যতক্ষণ না হালকা ও ক্রিমের মতো হয়ে আসে।

  3. ডিম ও লেবু মেশানো

    এবার ডিম, ½ tsp ভ্যানিলা, লেবুর জেস্ট ও 20 g লেবুর রস দিয়ে বিটারের কম স্পিডে বিট করা শুরু করুন। মিশ্রণটি প্রথমে আলাদা আলাদা মনে হলেও বিট করতে থাকুন :) যতক্ষণ না ঘন আর স্মুথ হয় ততক্ষণ বিট করুন।

  4. শুকনো উপকরণ

    আলাদা পাত্রে 140 g ময়দা, সামান্য হলুদ গুঁড়ো, বেকিং পাউডার ও লবণ একসাথে মিশিয়ে নিন। এবার এই শুকনো মিশ্রণটি চেলে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে সফট ডো তৈরি করুন।

  5. ডো ফ্রিজে রাখা

    ডো-টি প্লাস্টিক র‍্যাপারে জড়িয়ে একটু চ্যাপ্টা করে নিন (ভিডিওতে যেমন দেখানো হয়েছে) এবং শক্ত হওয়ার জন্য 1–2 ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিন।

  6. শেপ দেওয়া

    ওভেন 180°C (350°F) এ প্রিহিট করে নিন এবং বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন।

    ফ্রিজ থেকে ডো বের করে 25 g করে মোট 14 টি ভাগে ভাগ করুন। এগুলোকে হাতের তালুতে ঘুরিয়ে সুন্দর গোল বল বানিয়ে নিন এবং আবার 10–15 মিনিটের জন্য ফ্রিজে রাখুন।

  7. চিনির গুঁড়োয় গড়ানো

    বলগুলো ফ্রিজ থেকে বের করে নিন। একটি বাটিতে চিনির গুঁড়ো নিয়ে প্রতিটি বল তাতে ভালোভাবে গড়িয়ে নিন। এরপর বেকিং ট্রেতে কিছুটা ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রাখুন।

  8. বেকিং

    প্রিহিট করা ওভেনে 180°C (350°F) তাপমাত্রায় 10–12 মিনিট বেক করুন, যতক্ষণ না কুকিজের চারপাশ হালকা সোনালী হতে শুরু করে।

মোট পরিমাপ

মোট ওজন:৩৬৩ গ্রাম
মোট নিউট্রিশন
১৩৭৭ক্যালোরি
২২প্রোটিন
৬৭ফ্যাট
১৭২কার্বস
প্রতি ১০০ গ্রামে গড় নিউট্রিশন
৩৮০ক্যালোরি
৬প্রোটিন
১৯ফ্যাট
৪৮কার্বস

আপনাকে লগ ইন রাখতে আমরা প্রয়োজনীয় কুকি ব্যবহার করি। আপনার সম্মতি থাকলে, ভিজিটর সংখ্যা গণনা করতে আমরা অ্যানালিটিক্স কুকিও (Google Analytics) ব্যবহার করি। আপনি যেকোনো সময় পেজের নিচে থাকা “কুকি সেটআপ”-এ গিয়ে আপনার পছন্দ পরিবর্তন করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের প্রাইভেসি পলিসি.